রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

হতদরিদ্র, সুবিধাবঞ্চিত ও দুঃস্থ অসহায় উপকারভোগী মহিলাদের মধ্যে যশোরের অভয়নগরে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মডেল স্কুল রোডে পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার অফিস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থয়নে ও পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার বাস্তবায়নে তিন মাস যাবত প্রশিক্ষণ শেষে ১৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক রেহানা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা কামরুজ্জামান মজুমদার। এসময় উপস্থিত ছিলেন, সার্জিক্যাল ক্লিনিকের মেডিকেল অফিসার শাহরিয়ার হোসেন, তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, পল্লী দারিদ্র্য কল্যণ সংস্থার ম্যানেজার তরুণ কুমার বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীপ শেখা সংস্থার পরিচালক প্রকাশ চন্দ্র ধর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।