রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নান্দাইল উপজেলায় জন্ম ও মৃত্যুর নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার জন্য পৌর সভা ও ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। সভায় আলোচনায় অংশ গ্রহন করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আবুল হাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার দিবাকর ভাট, প্রাণী সম্পদ কর্মকর্তা,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা, চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। পরে নান্দাইল উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় উক্ত সভায় ২০জন ইমামকে জেলা সদরে বাচাই পর্বে অংশ গ্রহন করার জন্য নির্বাচন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, নান্দাইল উপজেলায় এখন পর্যন্ত জাতীয় ভাবে ৪৫দিনের প্রশিক্ষণ প্রাপ্ত ১০০ ইমাম রয়েছেন। সভা থেকে নান্দাইল উপজেলায় ইমাম প্রশিক্ষণ আরও বাড়ানোর জন্য দাবী জানানো হয়। সভায় আচারগাঁও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, ইংরেজি শিক্ষক  সাঈদ আহম্মেদ সহ প্রশিক্ষন প্রাপ্ত কয়েকজন বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল তাঁর বক্তব্যে বলেন, ইমামদের মাদক, বাল্য বিবাহ সহ জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।