দিনাজপুরের বীরগঞ্জে বিলিভার্স ইষ্টান চার্চ কর্তৃক পরিচালিত হোপ ফর চিলড্রেন এর উদ্যোগে সবজির বীজ বিতরণ করা হয়েছে।
২৭ নভেম্বর (বুধবার) দুপুরের উপজেলা গোলাপগঞ্জে হোপ ফর চিলড্রেন এর কার্যালয়ে ৭০ পরিবারের মাঝে বিভিন্ন প্রকার সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে হোপ ফর চিলড্রেন এর বীরগঞ্জ উপজেলার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাবেল হেমরম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোক্তার হোসেন, দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহকারী শিক্ষক আসাদুজ্জামান সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ।