রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

দৌলতপুরের শীতের আগমনে লেপ- তোষকের কদর বাড়ছে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বইছে শীতের হিমেল বাতাস। ভোর হলেই দেখা মেলে কুয়াশার। সন্ধ্যায় অনুভূত হয় শীত। রাতের ঠান্ডায় পাতলা কাঁথায় না মানাতে পেরে মনে করিয়ে দিচ্ছে লেপ-তোষকের কথা। শীতের তীব্রতা বাড়ায় উষ্ণ গরম পেতে লেপ-তোষকের অভাব মনে করছেন আরামপ্রিয় মানুষ। চাহিদা মতো লেপ-তোষকের জন্য ক্রেতারা ভীড় জমাচ্ছে দোকানে কম্বল না কিনে পুরাতন লেপ-তোষক মেশিনে ভেঙে নতুন করে বানিয়ে নিচ্ছে অনেকেই।

সরেজমিনে মানিকগঞ্জের দৌলতপুর  উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঘুরে দেখা যায় লেপ-তোষকের দোকানের ব্যস্ততা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত বাহারি ডিজাইনের সেলাইয়ে ফুটিয়ে তোলা লেপ-তোষক, জাজিম তৈরিতে ব্যস্ত সময় পার করছে তারা। কেউ ভ্রাম্যমাণ দোকান-ভ্যানে ফেরি করে হাক-ডাক দিয়ে লেপ-তোষক বিক্রি করে যাচ্ছে। প্রতিটি লেপ ৬০০ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে বিদেশী কম্বল কম দামে পাওয়া গেলেও তাদের ব্যবসায় কোনো প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছে লেপ-তোষক ব্যবসায়ীরা।উপজেলার নজরুল বেডিং স্টোরের ব্যবসায়ী মো:বদর উদ্দিন  বলেন, ‌‌‘কার্তিক থেকে পৌষ পর্যন্ত তিন মাস লেপ-তোষক তৈরির ব্যস্ততা বেশি থাকে। ১৫ বছর ধরে লেপ-তোষক তৈরির ব্যবসা করছি। চলতি সপ্তাহে ৯ টি লেপ-তোষক ডেলিভারি দিয়েছি এবং হাতে আরো ১০টি অর্ডার আছে। এগুলো ডেলিভারির আগেই আরো কাজ জমা হবে। অনেক ব্যস্ত সময় পার করছি।

ক্রেতা শফিকুল মোল্লা  বলেন, ‘গত কয়েক দিন ধরে শীত বেড়েছে। চার হাত প্রস্থ আর পাঁচ হাত দৈর্ঘ্য  ১টি লেপ -বানাইতে দিলাম খরচ পড়বে ১ হাজার তিনশত টাকা।

দৌলতপুর বাজারের ব্যবসায়ী কাজল বাবু  বলেন, ‘২০০৭ সাল থেকে এ পর্যন্ত লেপ-তোষকের ব্যবসা করছি। গার্মেন্টস থেকে আসা তুলার মান ভেদে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করি এবং লেপ-তোষকের কাপড়ের মান ভেদে ৫০ থেকে ৭০ টাকা গজের কাপড় দিয়ে প্রতিদিন তিন থেকে চারটি করে তৈরি করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।