রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে প্রবাসীর সুন্দরী স্ত্রী খুন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে তানিয়া আক্তার (২৪) নামের এক প্রবাসীর সুন্দরী স্ত্রী খুন হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী।
নিহত তানিয়ার শাশুড়ী সুরেজা বেগম জানান, গত সোমবার রাতে খাবার খেয়ে তার ছেলের বউ, নাতনী তাবাসসুম ও মেয়ে বিথী একই রুমে ঘুমাতে যায়। এরমধ্যে রাত সাড়ে ৯ টারদিকে ফাহাদ তার স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন দিলে রিসিভ না করায় ছোট বোন বিথীকে ফোন দেয়। এ সময় ভাবীকে বিছানায় না পেয়ে খোঁজা- খুজির পর ঘরের পিছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তিনি আরো বলেন, তার ছেলের বউয়ের সাথে একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনির (২৭) পরকীয়া প্রেম চলছিল। এ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। পরিবারটির ধারণা, পরকীয়া প্রেমের জের ধরে রনি তানিয়াকে হত্যা করেছে।
এদিকে তানিয়ার বাবা আবুল হোসেন জানান, মেয়ের পছন্দ মতই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই হত্যা করুক না কেন খুনীদের শাস্তির জোর দাবী জানান তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর  চলনবিল কে বলেন হত্যা  মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।