রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক মিলি আক্তারকে সংর্ধ্বনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
ময়মনসিংহের নান্দাইলে সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধ্বনা প্রদান করা হয়েছে। এ উপল্েয ‘কনসার্ট ফর কলসিন্দুর ফুটবলকন্যা’ নামে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনিক সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সাংবাদিক আল ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাইমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর ভাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, চন্ডীপাশা ইউনিয়নে চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে বাবা শামসুল হক সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের খোলাধুলায় মনোযোগি করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা, সিংরইল ইউনিয়ন ও শেরপুর ইউনিয়নে সরকারী জায়গায় খেলার মাঠ তৈরি করবে উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলা প্রতিটি ইউনিয়নে সরকারী জায়গায় পর্যায়ক্রমে একটি করে খেলার মাঠ তৈরি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।