রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে শিশুদের খেলার সামগ্রী দিলো হোপ ফর চিলড্রেন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
বিলিভার্স ইষ্টান চার্চ কর্তৃক পরিচালিত হোপ ফর চিলড্রেন এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াশোনা পাশাপাশি শারীরিক ও  মানসিক বিকাশ সাধনে এবং  দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে  বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৬ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট ব্যাট,স্টাম্প,বল,  দাবা,লুডু,ক্যারম,ব্যাট মিন্টন, হ্যান্ডবল, ভলিবল, দোলনা, ১ জোড়া ফুটবল উপহার দেওয়া হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুদ্দিন,দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী, সহকারী শিক্ষক ও
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো আসাদুজ্জামান (বাবু),হোপ ফর চিলড্রেন বীরগঞ্জ উপজেলার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাবেল হেমরম সহ আরো অনেকেই।
খেলনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমল-মতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি একমাত্র খেলাধুলায় পারে অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে।এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে তাহলে শরীর ও মন ভালো থাকবে পাশাপাশি মানসিক বিকাশ সাধিত হবে। আর হোপ ফর চিড্রেন এর শিশুদের খেলার সামগ্রী উপহার দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।