রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সিংড়া শহর পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
নাটোরের সিংড়া পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সিংড়া পৌরসভার মাদ্রাসা মোড়ে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, পৌরসভার ১২টি ওয়ার্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন বসানো হবে।
পৌর শহরের নাগরিকদের উদ্দেশ্যে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই শহর আপনাদের। এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন আপনাদের সকল প্রকার সহযোগিতা করবে। পৌরসভার ঐতিহ্য এবং সৌন্দর্য রক্ষায় এসব ময়লার ঝুড়ি (ডাস্টবিন) সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়েছে। এসময় পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, প্রধান সহকারী জিল্লুর রহমান,  নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, পৌরসভার সিআই শহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।