রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বিএনপির সংবর্ধনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ধুলগ্রামের সুইচগেট এলাকায় সিদ্ধিপাশা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।

বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান।

আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আকবর খান, সাধারণ সম্পাদক ইয়ার আলি, শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজী, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি উজ্জ্বল শেখ, বিএনপির নেতা সুজাউদ্দিন সুজা, সদস্য ইমাম হোসেন, খুলনা মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি মুন্না শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজওয়ান মীর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হানিফ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিএনপি নেতা সুজাউদ্দিন সুজা ও গীতা পাঠ করেন শ্রী তুশার কান্তি রায়। অনুষ্ঠান সঞ্চলনা করেন কামরুল আজম বাবু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।