রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক কর্মী সম্মেলন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ন্যূনতম সংস্কারের পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন হবে। তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা মুশকিল। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই জাতীয় নির্বাচন হতে পারে। মানিকগঞ্জে ২জন শহিদের কথা তুলে ধরেন।মানিকগঞ্জের জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে ঐতিহাসিক কর্মী সম্মেলন বলে ঘোষণা দেন। শহিদ মীর কাশেম আলীর জীবনে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। জামায়াতে ইসলাম দেশের শাসক হতে চায়না সেবক হতে চায়। তার বক্তব্য জামায়ত ক্ষমতা গেলে  দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে বলে জানান তিনি।
২৩ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকার সময়  মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে(বিজয় মেলার মাঠে) জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল)  জনাব অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা মো:দেলওয়ার হোসাইন। জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো:কামরুল ইসলাম, জেলা সেক্রেটারি জনাব মাওলানা মো:নূরুল ইসলাম,জামায়াত নেতা হাফেজ মাওলানা মো: আবুল কালাম আজাদ,সাবেক কেন্দ্রীয় সভাপতি মো :জাহিদুর রহমান  প্রমুখ।
তিনি আরও বলেন, সকল মানিকগঞ্জ জেলা  জামায়াতে ইসলামীর সহযোগীরা কর্মী হয়ে যাবেন, আর সকল কর্মীরা রুকন হয়ে যাবেন।
বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ৫ আগস্টের চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চারদিনও টিকতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ও তার আত্মীয়-স্বজন। আওয়ামী ফ্যাসিস্টদের বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কিনা সেটি জনগনের চাহিদার উপর নির্ভর করবে। আইনি প্রক্রিয়ায় খুনি শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করা হবে বলেও তিনি জানান।
 আওয়ামী সরকার বিগত ১৫ বছর যাবৎ দেশের নাগরিকদের ভোট দিতে দেয়নি। আমরা   তারা দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সর্বাগ্রে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কার হওয়া প্রয়োজন। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনআকাক্ষার  প্রতি সম্মান দেখাবে।
জেলা জামায়াতের আমীর হাফেজ  মাওলানা মো: কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা জামায়াতের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিজয় মেলা মাঠ স্লোগানে স্লোগানে মুখরিত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।