যশোরের অভয়নগরের ঠাকুরপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসীরা গাছ ও মাছের সাথে শত্রুতা শুরু করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নওয়াপাড়া পৌরসভার ঠাকুরপাড়া এলাকার রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকায় এসব অপকর্ম বৃদ্ধি পেয়েছে। ক্ষতিগ্রস্ত জমির মালিক দেবানন চক্রবতী জানান, গত মঙ্গলবার দিন রাতে বুইকরা মৌজার জমিতে বেড়ে ওঠা ১০ টি মেহগনি গাছ আধুনিক করাতের সাহায্যে কেটে ফেলে দুষ্কৃতকারীরা। চিহ্নিত সন্রাসীরা বিশেষ ব্যবস্থায় গাছগুলো কেটে সরিয়ে নিয়ে যায়। এতে আমার প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার আগেও তারা আরো ১টি শিরিষ গাছ কেটে নেওয়ায় চেষ্টা করলে বাঁধার মুখে তা’ প্রতিহত হয়ে গাছটি কাটতে পরেনি। বিষয়টি আমি লিখিতভাবে অভয়নগর সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করেছি। উল্লেখ্য, ২০২৪ সালের ১১ জুন রাতের আঁধারে তার যৌথ মালিকানাধিক পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে ওই চিহ্নিত সন্রাসীরা। এবিষয়ে ভুক্তভোগী ন্যায়বিচার পাওয়ার আশায় অভয়নগর থানায় সকল ঘটনার লিখিত অভিযোগ করা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় একটি চিহ্নিত গোষ্ঠী বড় ধরণের নাশকতামুলক কর্মকান্ড ঘটাতে পারে। অবিলম্বে প্রশাসনের সদয় পদক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে গাছ ও মাছের সাথে শত্রুতা!
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪