রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ) সকাল ১০ টায় নাগরপুর থানা পুলিশের আয়োজনে দপ্তিয়র ইউনিয়নের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দপ্তিয়র ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বাবুল আক্তার। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ ছিল এ সভার উদ্দেশ্য।
এ সময় বক্তারা বলেন, পুলিশ ইচ্ছে করলেই এলাকার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান পুলিশ কর্মকর্তারা।
উক্ত বিট পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানা সেকেন্ড অফিসার ফিরোজ আহম্মেদ, এস আই মোঃ আতিকুর রহমান, সদস্য সচিব সেচ্ছাসেবক দল ও ছাত্র বিষয় সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপির জিহাদ হোসেন ডিপটি, সিনিয়র সহ-সভাপতি দপ্তিয়র ইউনিয়ন বিএনপির, মোঃ আবদুর জব্বার ,সহ-সভাপতি দপ্তিয়র ইউনিয়ন বিএনপির মোঃ জিল্লুর রহমান প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।