রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

মাজপাড়ায় ৩নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,

দেশ নায়ক তারেক রহমান এর ছবি সম্বিলিত বিলবোর্ড ভাংচুর ও অগ্নি সংযোগ করায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মাজপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার ২২ নভেম্বর বিকালে কচুয়ারামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বের হয়ে কচুয়ারামপুর মসজিদ মোড় হয়ে রেল লাইন ঢাল বাজারে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় কচুয়ারামপুন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মন্ডলের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সাবেক সভাপতি সেলিম হোসেন, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম মন্ডল, সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম, বিএনপির নেতা অরসর প্রাপ্ত সেনা সদস্য  শামীম হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর আলম।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ৩ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান এর ছবি সম্বিলিত বিলবোর্ড ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে তাদের দ্রুত চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।