রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে ১৭ দফা দাবীতে সমাবেশ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্র-জনতার ব্যানার নিয়ে ১৭ দফা দাবিতে সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় চৌরাস্তায় বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন,মাথায় জাতীয় পতাকা বেধে সর্বস্তরের ছাত্র- জনতার ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবীর মধ্যে ভারত থেকে পাথর আমদানী বন্ধ করতে হবে, দেশীয় পাথর-বালি উত্তোলনের সকল নিষেধাজ্ঞা বাতিল করে লক্ষ লক্ষ বেকার পাথর শ্রমিক- ব্যবাসায়ীকে কর্মে ফিরিয়ে আনতে হবে, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কুরআনের আইনে হতে হবে, বসতবাড়িতে নতুন গ্যাস সংযোগ দিতে হবে, দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, নদী ও সাগরে মাছ ধরার উপর কোনরুপ নিষেধাজ্ঞা দেয়া যাবে না সহ ১৭ দফা দাবি নিয়ে সমাবেশে নেতৃত্ব দেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রুবেল হোসেন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোজাহার আলী, শ্রমিক লুৎফর রহমান,ব্যবসায়ী অলিয়র রহমান, শহীদ হোসাইন, আরিফ হোসেন প্রমুখ। সমাবেশকারীরা ১৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।