রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরের পল্লীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম নামের ১৯ মাস বয়সের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। সে উপজেলার অভয়নগর গ্রামের তাহের শেখ এর একমাত্র কন্যা। জানা যায়, অভয়নগর গ্রামের তাহের শেখের ১৯মাস বয়সের একমাত্র কন্যা তাবাসসুম কে তার বাবার কাছে রেখে মা রিবা আকতার কিস্তির টাকা দিতে পাশের বাড়ীতে যায়। এসময় শিশুটি খেলা করছিল। বাবা অন্যকাজে ব্যস্ত থাকায় শিশুটির প্রতি নজর না রাখায় এক পযার্য়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। কিছুক্ষণ পর মা রিবা আকতার বাড়ীতে এসে সন্তানকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে পুকুরের পাড়ে লাশ দেখতে পায়। পরে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এব্যাপারে অভয়নগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।