রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি নলছিটিতে পুলিশের ওপেন হাউজ ডে 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
ঝালকাঠির নলছিটিতে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নলছিটি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইসলাম মো. মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ। নলছিটি থানার ওসি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম,নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল, বিএনপি নেতা জুলফিকার আলী বিশ্বাস, রিমন আকন, শহিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা খালেদ সাইফুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি প্রমুখ। সভায় প্রধান অতিথি আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ খোলাখুলি তাদের মতামত ব্যক্ত করেন এবং পুলিশকে সহায়তার আশ্বাস দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।