রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দূষ্কৃতকারীদের ছোড়া হাতবোমা বিস্ফোরণে এলাকাবাসীর মাঝে আতঙ্ক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় বিকট শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবণের সামনের তিন রাস্থার মোড়ে মঙ্গলবার (১৯নভেম্বর) রাত সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে বলে পাথালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু করে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা। এ সময় তিন রাস্তার মোড় ও পুরাতন ভূমি অফিসের মাঠ থেকে অবিস্ফোরিত দু’টি বোমা উদ্ধার করে।

বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক তৈহিদ মোল্যা বলেন, ইউনিয়ন ভূমি অফিসের সামনের  তিন রাস্তার মোড়ে রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ দুইটি বোমার বিস্ফোরণ হয়। তখন বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আমার ইউনিয়ন জুড়ে শান্ত ছিল। শান্তিপ্রিয় এই ইউরিয়নে আতঙ্কের তকমা দিতে আওয়ামীলীগের দোসররা এই ঘটনা ঘটাতে পারে বলে আমার মনে হয়।

এলাকাবাসি ঘটনার সাথে কারাকারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিতে পাথালিয়া পুলিশ ক্যাম্পের সামনের রাস্তায় বিক্ষোভ প্রর্দশন করে।

বিক্ষোভ শেষে বক্তক্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন সভপতি মুঞ্জুর মাষ্টার, সাধারণ সম্পাদক মাহামুদ কবির।

এসময় আরোও উপস্থিত ছিলেন,  থানা বিএনপির যুগ্ম-আহবায়ক নওয়াব আলী সরদার, সদস্য ফরহাদ মোল্ল্যা, সিনিয়র-সহ সভাপতি , শাহাজাহান মল্লিক, সহ-সভাপতি হেকমত মোল্ল্যা, ইদ্রিস মোল্ল্যা, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাাদক ইমদাদুল হক মিলন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজ মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুুল করিম  ঘটনার সত্যতা শিকার করে বলেন, এখনো কোন মামলা রুজু হয়নি,  বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।