রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে নূরানী স্কলারশীপ পরীক্ষা ২০২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
নূরানী পদ্ধতি হলো একটি শিক্ষাপদ্ধতি, যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। তাই নূরানী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে নূরানী স্কলারশীপ পরীক্ষা-২০২৪।
২০ নভেম্বর (বুধবার) সকাল ৯টায় নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে উপজেলার পৌর শহরের আসাদুজ্জামান হাফিজিয়া মাদ্রাসায় শিশু শ্রেণী, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেনীর সর্বমোট ৪৫৯জন শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ।
১০‌টি ধাপে এই প‌রীক্ষাগু‌লো হ‌বে ইতোম‌ধ্যে ৪র্থ ধাপ শেষ হ‌য়ে‌ছে। আজ ভূঞাপুরে যে পরীক্ষা হ‌চ্ছে এটা ৪র্থ ধাপের পরীক্ষা। টাঙ্গাইল জেলার ৮টা উপ‌জেলার ৭৫০০ জন শিক্ষার্থী এবার এই প‌রীক্ষায় অংশগ্রহণ করছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছেন।
ইকরা বোর্ডের মহাসচিব ও সংগঠনের উপদেষ্টা মাওলানা মাহফুজুর রহমান বলেন, নূরানী শিক্ষাকে বেগবান করতে মেধা যাচাইয়ের এই পদ্ধতিকে চালু করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব ইনশাআল্লাহে। এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি বলে জানান তিনি।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা-২০২৪ এই বৃত্তি প্রকল্প ২০১৭ সাল থে‌কে বৃত্তি পরীক্ষা চালু হ‌য়ে‌ছে। সুনা‌মের সা‌থে এই বৃত্তি পরীক্ষা প‌রিচালনা ক‌রে আসছে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।