রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

তাড়াশে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে । ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে মোঃ জানমাহমুদের বাড়ীতে রওশন গ্রুপ বাহিনী এ ঘটনা ঘটায়। এ বিষয়ে জান মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন থানায় অভিযোগ করেছেন।

জানা যায়, অভিযোগকারীর ছেলে মোঃ রমজান আলী মোঃ বাকির মুদির দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় রওশন গ্রুপ বাহিনীর সদস্য মোঃ মাজহারুল পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এ সময় রমজান আলী মাজহারুল কে গালি গালাজ করতে নিষেদ করলে উভয়েই বাকদ্বন্দে জড়িয়ে পরে। তখন রওশন গ্রুপের সকল সদস্য সেখানে এসে রমজান আলীকে ঘিরে মারার জন্য তেরে আসে। এমন সময় রমজার আলী প্রাণের ভয়ে দৌড় দিয়ে নিজ বাড়িতে আসে। তখন মৃত লকু ফকিরের ছেলে মোঃ বাকির হুকুমে ১১ জনের একটি দল বাঁশের লাঠি শোঠা নিয়ে বে আইনী ভাবে জানমাহমুদের বাড়ীর গেট, টিনের বেড়া ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। পরে ঘরের মধ্যে স্টিলের বক্সে থাকা ১২ লাখ টাকা, ২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। এ রকম তান্ডব চালিয়ে চলে আসার সময় রমজান আলীসহ তার পরিবারের সকল সদস্যদের বিভিন্ন ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকী দেয়।

এ বিষয়ে মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন জানান, রওশন গ্রুপ বাহিনীর সদস্য আমার বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে এবং আমাদের প্রাণ নাশের হুমকী দেয়। আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ অ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।