বাগেরহাটে জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম এর বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার(১ নভেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ আবুল কালাম আজাদ বুলু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে জানানো হয় কেন্দ্রের নির্দেশে বাগেরহাট জেলার সকল কমিটির স্থগিত করা হয়। কেন্দ্রের নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা বিএনপি’র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম তার নিজের লোকজন নিয়ে একটি সদর উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করেন। যে কমিটি কোনরকম বাতিল না করে আগে যারা ছিল তাদের কাউকে না রেখে তার খামখেয়ালী মত আরও একটি কমিটি করেছেন। এ ব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেন। এ সময় পৌর বিএনপি’র সাবেক সভাপতি শাহেদ আলী রবি, বি এন পি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ।
রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪