রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আলীকদমে নবাগত ইউএনও’র যোগদান ও মতবিনিময় সভা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
বান্দরবানের আলীকদম উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর,২০২৪ইং)  সকালে  আলীকদম উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। আলীকদম উপজেলা নতুন ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উক্ত মতবিনিময় সভায় আলীকদম উপজেলার নবাগত   মুহাম্মদ আবদুল্লাহ মুবিন যোগদান উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুপায়ন দেব এর সভাপতিত্বে  এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও সুধীজনদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন।
প্রসংগত, ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা‌ ২০২২ সালের ০৭ জুন এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর পদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যোগদান করেন।
এর আগে তিনি কক্সবাজার, খাগড়াছড়ি ও লক্ষীপুর জেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।