রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় স্বামীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ায় স্ত্রীর  সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পরিচয়ে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রেজাউল ইসলামের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী নাছিমা খাতুন।
রোববার (১৭ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মতোলেব মিলনয়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছিমা খাতুন বলেন, আমার স্বামী রেজাউল ইসলাম একজন গরিব অসহায় এবং নিরিহ প্রকৃতির মানুষ। তিনি পেশায় একজন দীনমজুর। এলাকায় থেকে কাজ করে জীবিকা নির্বাহ করা সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে গত কয়েক বছর আগে ঢাকায় গিয়ে তিনি রিক্সা চালানো শুরু করেন। বর্তমানে তিনি ঢাকাতে রিক্সা চালিয়েই আমাদের সংসার পরিচালনা করেন। কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফকে সন্ত্রাসীরা হত্যা করে। কিন্তু স্থানীয় দলাদলির কারণে পরিকল্পিতভাবে মোশরাফ হত্যা মামলায় আমার স্বামী রেজাউল ইসলামকে আসামী করা হয়। পরবর্তীতে আমার স্বামী ওই পরিকল্পিত হত্যা মামলায় আদালত থেকে জামিন গ্রহণ করেন এবং ধায্য দিনে আদালতে হাজিরা দেন। ওই মামলা ছাড়া আমার স্বামীর নামে আর কোন মামলা নেই।
তিনি আরো বলেন, আমার স্বামীর একার উপার্জনেই দুই সন্তানসহ আমাদের ৪ জনের সংসার চলে। সহায় সম্পত্তি না থাকায় বাধ্য হয়ে তিনি ঢাকায় গিয়ে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঢাকার সাভারে একটি বাসা ভাড়া নিয়ে কয়েকজন একসাথে থাকেন। আমার জানামতে তিনি কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন না। কিন্তু ১৬ নভেম্বর সকাল ৮টার দিকে সাতক্ষীরার ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি ঢাকার সাভারের বাসায় গিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সাথে সাথে সাভার থানায় যোগাযোগ করলে সেখান থেকে আমাদের সাতক্ষীরায় খবর নিতে বলেন। আবার সাতক্ষীরা থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নিতে গেলেও তারা আমার স্বামীর আটকের বিষয়ে কিছুই জানে না বলে জানান। এরপর সাতক্ষীরা কারাগারেও খোঁজ নিয়েছি সেখানেও নেই। আটকের ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান পাইনি। আমার স্বামীর বিরুদ্ধে নতুন কোন মামলাও নেই। আর যদি থাকেও তাহলে আইনগত ভাবে আটক করে তাকে কারাগারে পাঠাবেন। কিন্তু ২৪ ঘন্টায়ও তার কোন সন্ধান কেন আমরা পাবো না। স্বামীর সন্ধান না পাওয়ায় সন্তানদের নিয়ে আমি চরম উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত করছি।তিনি দ্রুত তার স্বামী রেজাউল ইসলামের সন্ধানের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।