রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় আল কোরআন একাডেমী’র উদ্বোধনী সভা অনুষ্ঠিত  

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরায় আল- কোরআন একাডেমী’র উদ্যোগে বিশিষ্টজনদের  নিয়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ নভেম্বর সকাল ৯ টার দিকে ইটাগাছা বাঙ্গালের মোড় সংলগ্ন সংগ্রাম টাওয়ারে আল- কোরআন একাডেমী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। আল কুরআন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক কামাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা আবুল কাশেম, ইকবল কবির পলাশ, আহমদ আলী সরদার, কালিগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোসলেম উদ্দীন, ব্যবসায়ী আব্দুর রশিদ, ইটাগাছা ফাড়ির ইনচার্জ সরদার ইকবল, শেয়ার সদস্য মাওলানা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।এ সময়  বক্তরা বলেন, সাধারণ শিক্ষার পাশা পাশি আরবি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আদর্শ ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে আল কোরআন একাডেমি সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রের সেরা মানের দ্বীনি ও আধুনিক শিক্ষায় অঙ্গীকারবদ্ধ। হেফজুল কোরআন শাখার নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে বালক, বালিকা, আবাসিক ও অনাবসিক ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠিানটিতে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।