রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার তালায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাঝিয়াড়া বুঝতলায় আব্দুর রহমান মোড়লের মৎস্য ঘেরে গত শনিবার দিবাগত রাতে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা।
সরেজমিনে শনিবার সকালে ঐ মৎস্য ঘেরে গিয়ে দেখা যায়, বাগদা,গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভাসছে।
এসময় ঘের মালিক আশরাফ মোড়লের পুত্র আব্দুর রহমান অভিযোগ  করে বলেন, আমার পাশ্ববর্তী ঘের মালিক যুবলীগ নেতা সিরাজুল ইসলামের পিতা মোবারক খাঁ গত কয়েক বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে আমার সাথে খারাপ আচরণ করে আসছিল এবং আমার দখলকৃত ৫ বিঘার মৎস্য ঘেরটি তারা মাছ চাষ করার জন্য  নানা যড়যন্ত্র করে আসছিল।
সে কারনে গত ১৬ নভেম্বর দিবাগত রাতে আমি ঘেরে না থাকার সুযোগে আমার মৎস্য ঘেরে বিষ দিয়েছে তারা। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন,তারা আমার সব শেষ করে দিয়েছে।আমি গরিব মানুষ আমার আর কিছুই রইলো না। বিষয়টি নিয়ে আমি তালা থানায় জানিয়েছিলাম। পুলিশ এসে দেখে গেছে। আমি এর সঠিক বিচার চাই। বিষয়টি নিয়ে অভিযুক্ত মোবারক খাঁর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে সে মিথ্যা  অভিযোগ করছে।বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানিনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।