রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিমুল বারী ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম মোল্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট গাজী শহিদুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বায়জিদ মোস্তাকিন, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, অভয়নগর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মঞ্জুর মাস্টার, হাফেজ শেখ রাফসানসহ অন্যন্যরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।