রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সেনাবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ী অস্ত্র ও মাদকসহ আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও মাদকসহ আটক করেছেন। বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাতে পৃর্থক অভিযানে উপজেলার বউবাজার ও গুয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে দেশি ধারালো অস্ত্র – ১৯ টি, চাইনিজ কুড়াল – ০৩ টি, ইয়াবা – ৪১৮ পিস, গাজা – ১৫০ গ্রাম, দেশী মদ – ১০ লিটার, নগদ টাকা – ৭৫০০/-, টানা মোটরসাইকেল – ১ টি (১৫০ সি সি), মোবাইল – ০৩ টিসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলো উপজেলার নওয়াপাড়া বউবাজার গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস(৪৩), একই এলাকার মৃত মোঃ আলীর ছেলে নামঃ সেন্টু আহমেদ (৫২), নওয়াপাড়া পৌরসভার বুইকরা গ্রামের মৃত আলিফ আলী বিশ্বাসের ছেলে নামঃ মোহাম্মদ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮)। এবিষয়ে অভয়নগর সেনাবাহিনীর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে,

অভয়নগর ক্যাম্পের এফ আই ইউ (গোয়েন্দা)  দ্বারা প্রদত্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভয়নগর এলাকার বউবাজার গ্রামে শীর্ষ মাদক ব্যাবসায়ী রুহুল আমিন বিশ্বাস(৪৩) ও সেন্টু আহমেদ (৫২) নামের দুইজন মাদক ব্যবসায়ী মাদক সরবরাহের কাজে লিপ্ত রয়েছে। এছাড়াও তাদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার গুয়াখোলায় অবস্থানরত মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামে একজন ইয়াবা ব্যাবসায়ীর তথ্য পাওয়া যায়। এরই সূত্র ধরে ১৫ নভেম্বর ২০২৪ ইং এ ০০৩০ ঘটিকায় ক্যাপ্টেন সাফিনের নেতৃত্বে অভয়নগর আর্মি ক্যাম্প কর্তৃক উক্ত এলাকাসমূহে মাদক অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মাদক এবং ধারালো অস্ত্রসহ রুহুল আমিন বিশ্বাস(৪৩), সেন্টু আহমেদ (৫২) ও মোঃ আব্দুর রশিদ বিশ্বাস (৪৮) নামের তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।