রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ওজন ও পরিমাপে কম প্রদান করায় রড-সিমেন্টের দোকান ও ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
জেলার আরামবাগ, সোনা মসজিদ রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজিটাল স্কেলের বৈধ সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স নির্মাণ ট্রেডিং ও মেসার্স মো: এমদাদুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স এ কে খান ফিলিং স্টেশনে চাপাইনবাবগঞ্জ এর পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. এর বেশি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।