রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে উপ-সহকারী প্রকৌশলীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে গলায় ফাঁস দিয়ে ওমর বক্স (৫৮) নামে এক উপ-সহকারী প্রকৌশলী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে রাণীনগর উপজেলার দামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওমর বক্স দামুয়া গ্রামের মৃত জছের আলী সরদারের ছেলে। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা এলজিইডি অফিসে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওমর বক্সের স্ত্রী-সন্তান নওগাঁ শহরে বসবাস করে। আর গ্রামের বাড়ি রাণীনগরের দামুয়া গ্রামে তার মা থাকেন। বুধবার সন্ধ্যার দিকে ওমর বক্স গ্রামের বাড়িতে আসেন। রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। এরপর ঘুম থেকে উঠে ওমর বক্স ও তার মা ফজরের নামাজ পড়ে। নামাজ শেষে ছেলে ওমর বক্সের জন্য তার মা রান্না করতে যান। রান্না শেষে ওমর বক্সকে ডাকতে গিয়ে দেখে ঘরের ফ্যানের সঙ্গে দড়ি পিঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওমর বক্স ঝুলছে। তার স্বজনদের দাবি- দীর্ঘদিন ধরে ওমর বক্সের পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে হতাশাগ্রস্থ হয়ে ওমর বক্স আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ওমর বক্সের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করছি তিনি আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় ওমর বক্সের পরিবারের পক্ষ থেকে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।