রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করলেন- নৌ-পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে উদ্বোধন করা হলো দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল।

বন্দর ব্যবহারকারিদের দীর্ঘ প্রতিক্ষার পর বৃহস্পতিবার বেলা ১১টার সময় প্রকল্পটির উদ্বোধন করেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

বেলুন উড়িয়ে ও ফিতা কেটে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর অডিটরিয়ামে কর্মকর্তা-কর্মচারি ও বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভা করেন মাননীয় উপদেষ্টা।

এটি চালু হওয়ার ফলে বন্দরে দীর্ঘদিনের পণ্যজট ও যানজট কমে যাবে। বাণিজ্যে গতিশীলতা বাড়বে। বন্দরে আসা ট্রাকের মালামাল দ্রুত লোড-আনলোডের পাশাপাশি একদিকে যেমন পণ্যজট ও যানজট কমবে, সেইসঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন বন্দর ব্যবসায়ীরা।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। বাস্তবায়নে মোট ব্যয় হয় ৩২৯ কোটি টাকা। কার্গো ভেহিক্যাল টার্মিনালে পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন, বন্দর সেবা ভবন, ইউটিলিটি ভবন, ফায়ার স্টেশন, ওয়েব্রিজ স্কেল, আধুনিক শৌচাগার কমপ্লেক্স, চিকিৎসা, রান্না ও বিশ্রামের ব্যবস্থাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হয়েছে। টার্মিনাল অভ্যান্তরে ১৫শ’ পণ্যবাহী ট্রাক রাখার ধারণক্ষমতা থাকছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।