রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে হত্যা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রæতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা কেন হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত আব্দুল গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। সে বিএনপি কর্মী বলে জানিয়েছে পুলিশ। এদিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এদিন দুপুরে উপজেলার চরবড়বাড়িয়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। চা দোকানি খিতিশ চন্দ্র গাইন চরবড়বাড়িয়া গ্রামের নগে›ন্দ্রনাথ গাইনের ছেলে। স্থানীয়রা জানায়, চা দোকানী ক্ষীতিশ চন্দ্র গাইনের সাথে একই গ্রামের সকিনুর শেখের জমি নিয়ো বিরোধ ছিল। বেলা ১১টায় এই বিষয় নিয়ে শালীশ বৈঠক হয়। শালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। সব লোকজন চলে যায়। পরবর্তীতে দুপুরের দিকে সকিনুর ক্ষিতিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত ক্ষীতিশ চন্দ্র গাইনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারের জেরে কচুয়ায় একজন এবং জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে চিতলমারিতে একজনকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করা হবে। হত্যাকারীদের আটকে পুলিশ কাজ শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।