রবিবার , ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নওগাঁর রাণীনগরে শাহরুখ হোসেন আহাদ (৪০) নামে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আহাদকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি কালের কন্ঠ পত্রিকার রাণীনগর-আত্রাই উপজেলা প্রতিনিধি।

হামলার শিকার সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান, এলাকায় পার্টনারে তার ডিস-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কাহারা ডিস-ইন্টারনেটের তার কেটে দেয়। এ ঘটনার প্রতিবাদ করেন তিনি। বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে নিজ গ্রাম হরিশপুর মোড়ে পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ডিস ব্যবসায়ী তুহিন হোসেনের নেতৃত্বে ৫-৬ মিলে তার উপর অতর্কিত হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।

হামলাকারী তুহিন হোসেনের বক্তব্যের জন্য তার মুঠোফোনে যোগাযোগ করতে না পারায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় যারাই জড়িত থাক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।