শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

টাংগাইলে একমাত্র ছেলে রমজানকে বাঁচাতে চায় মা- সবার নিকট মানবিক আবেদন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
টাংগাইল সদরের বাইনাবন্ধা সন্তোষ এলাকার  মো.রমজান(৪০)নামের বাবা হারা সন্তানকে বাঁচাতে চান তার মা। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়ছেন। তার চিকিৎসার খরচ যোগাতে পারলে উন্নত চিকিৎসা করাতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
মা জানায়,রমজান এক ছেলে ১ মেয়েের বাবা। কয়েক বছর যাবত রমজান  জটিল হার্ট ব্লক, ডায়বেটিস,রক্তে ইনফেকশনসহ শরীরে নানান ধরনের  রোগে ভুগছেন। দিন যাচ্ছে শরীরের ভারাসাম্য হারিয়ে ফেলছে। ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করছি কোন ফল পাচ্ছি না। চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা নিতে হবে। টাকার কারনে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছি। তিনি আরও বলেন ছোট বেলায় রমজান তার বাবাকে হারায়। রমজানের কোন ভাইবোন নেই। শরীর খুব খারাপ থাকায় রমজান কর্ম করতে পারে না ফলে মানবেতর জীবন যাপন করছি।
রমজানের মা এ বলেই অঝোরে কাঁদতে থাকেন । কি হবে ছেলের ? কি ভাবে হবে চিকিৎসা ? এত টাকা মিলবে কোথা থেকে? তাদের সংসার কিভাবে চলবে? তাহলে কি আমার রমজানের চিকিৎসা হবে না ? আমি কি বাঁচাতে পারবো না আমার বাবাটাকে ? তিনি কেঁদে কেঁদে বলেন আমাগো আল্লাহ ছাড়া কেহ নাই।আমাদের কেউ খোঁজ খবর নেই না।  তিনি তার ছেলেটা বাচানোর জন্য দেশের এবং সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছেন এবং সকলের নিকট ছেলে রমজানের জন্য দোয়া চেয়েছেন। রমজানের মায়ের পারশোনাল বিকাশ ও নগদ (01842464312) নম্বরে ছেলেটির জন্য মানবিক সাহায্য পাঠাতে পারেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।