বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় লজিক প্রকল্প, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সি,সহকারি শিক্ষক বাবুল কুমার সুশীল।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা,সহকারি শিক্ষক লাবনী সরকার, প্রকল্পের টেকনিক্যাল অফিসার বো তংসিং মার্মাস,সিএমএফ মোজাম্মেল হোসেন,উসাইসিং মার্মা,এয়ইমে মার্মা,উথোয়াসিং মার্মা,ছাত্র-ছাত্রীরা।
সেখানে তারা বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয়দের সাথে কাজ করবেন।