শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

মেলান্দহে আওয়ামী সস্ত্রাসীদের হামলায় কৃষক দলের নেতা গুরুতর আহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
২৮ অক্টোবর সোমবার  সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার মালঞ্চ নতুন বাজারে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি আব্দুল মান্নান গুরুতর আহত হয়েছে।
 আব্দুল মান্নান  জানায় ৫ আগষ্টে সরকার পতনের পূর্বে আওয়ামী সন্ত্রাসীদের সকল নাশকতা ও বিএনপির নেতাকর্মীদের উপর হামলার বিরুদ্ধে ২ সেপ্টেম্বর মেলান্দহ থানায় একটি মামলা হয়।উক্ত মামলার বাদী আব্দুল মান্নান। মামলার আসামীরা গত ২৭ অক্টোবর আদালত থেকে জামিনে এসে আব্দুল মান্নান কে হত্যার পরিকল্পনা করে এবং সন্ধ্যার পর বাজারে এসে দলবদ্ধ হয়ে মালঞ্চ বাজারে খোজাখুজি করে না পেয়ে চলে যায়,পরদিন সকালে বিএনপির লিফলেট বিতরণ করার সময় আব্দুল মান্নান বাজারে আসলে  সন্ত্রাসী মজিবর সুমন জাহাঙ্গীর ও ইন্তেজ আলী সহ ২০/ ২৫ জনের একটি দল আ: মান্নানের উপর হামলা চালায় আব্দুল মান্নান কে গুরুতর আহত করে  ফেলে পালিয়ে চলেযায়। সংবাদ পেয়ে বিএনপির লোকজন এসে মান্নান কে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।  এ ব্যাপারে মেলান্দহ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।