শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের ধুবড়িয়া ইউনিয়ন নেতা কর্মীদের সাথে চা চক্র করলেন বিএনপি নেতা লাভলু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে চা চক্র  করেন রবিউল আওয়াল লাভলু।
সোমবার ২৮ অক্টোবর ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি  শহিদুল আলম শহিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক হোসেন  সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে  চা চক্র করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও  নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু।
আলাপ চারিতায় লাভলু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশ”” বিএনপিতে কোন চাঁদাবাজ, শৃংখলা ভঙ্গকারির,মাদক সেবি,মাদক ব্যবসায়ী কারো ঠাঁই নাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ করেন,কোন প্রকার গ্রুপিং চলবে না গ্রুপিং হলে দলের কার্যক্রম দুর্বল হয়ে পড়বে।
এসময় সফর সঙ্গী  ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান,  উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা,সাবেক জিএস নুরুজ্জামান রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, এস,এম,লিটন,উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর,গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাসির উদ্দিন হেলাল,টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সদস্য ইমন, উপজেলা যুবদলের সদস্য শামছুল,নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহবুবুর রহমান মাহবুব প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।