শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

যশোরের অভয়নগর উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার তালতলা অফিস কার্যালয়ের কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের (প্রত্যাশা-২) অধীনে এ সম্মেলন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রি-ইন্টিগ্রেশন মেসকাতুল আরিফিন। উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া  প্রেসক্লাবের সভসপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সানা, উপজেলা ফিল্ড প্রোগ্রাম অর্গানাইজার বিপুল কুমার বৈরাগী প্রমুখ।বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং, সামাজিক পুনরেকত্রীকরণ, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং এ উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। বিদেশ ফেরত অভিবাসীদেও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এমআরএসসি যশোর অফিসে যোগাযোগ করার জন্য আহŸান জানানো হয়। ফারামের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।