শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  লফস’র শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর (রোববার) বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রকল্প এলাকা হরিয়ান ইউনিয়নের মল্লিকপুর গ্রামে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির উপকারভোগী ১০০জন শিশু সদস্যদের মাঝে শিক্ষা উপকরন (খাতা-কলম) বিতরণ করা হয়।
এছাড়া ২০২৩ সালে উত্তীর্ণ ভালো ফলাফলকারী ৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।
এসময় তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ সুতরাং তোমাদের পড়াশুনা করে মাথা উঁচু করে সমাজের প্রতিষ্ঠা লাভ করতে হবে। তিনি গত বার্ষিক পরীক্ষা যারা ভালো ফলাফল করেছে সকলকে পুরুস্কৃত করেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পড়াশুনায় মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, নিজ নিজ সস্তানের সাথে বন্ধুশুলভ আচারণ করবেন এবং তার সংগীদের ব্যপারে নজর দিবেন।
তিনি আরও বলেন, এই পুরুস্কার পড়াশুনায় মনিযোগী হয়ে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করবে। এছাড়া তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার আহবান জানান।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিস্ট্যান্ট টুম্পা পাল, পল্লী চিকিৎসক মোঃ শহিদুল ইসলাম, সমাজসেবী জরিনা খাতুন সহ ১০০ শিশু সদস্য ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।