শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে’র উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলু, সিনিয়র  সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ন-আহবায়ক মো. ইকবাল কবীর, মো.আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেন প্রমূখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা.হাবিবুর রহমান এর পরিচালনায় চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।