শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৭ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ়্য র‌্যালি ঢাক-ঢোল নিয়ে বের হয়ে উপজেলার প্রধান সড়ক সহ ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান মানিক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক ও মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম.বজলুর রহমান জাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও তোড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান( আব্দার)। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্যাহেল বাকী, সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান আতা প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা মোতাবেক আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেন দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। আগামীতে যে কোনো সংগ্রাম ও আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি যুব অঙ্গ সংগঠন, এই সংগঠনের প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপুর্ণ অধ্যায়। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল একটি সংগঠন তৈরী করেননি, বরং একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা ছিল বাংলাদেশের যুব সমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার একটি চমৎকার প্রয়াস। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার ৬ ইউনিয়ন হতে জাতীয়তাবাদী যুবদল সহ অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।