শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে পানিবন্দি জীবনের পরিত্রাণের দাবিতে সর্বহারা মানুষের মানববন্ধন, আত্মহত্যার হুমকি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

যশোরের অভয়নগরের ভবদহ পানিবন্দি জীবন থেকে পরিত্রাণ, দুর্গত এলাকা ঘোষণা, এনজিও কিস্তি আদায় তিন মাস বন্ধ রাখা, কৃষি ও মৎস্য ঋণের সুদ মওকুফ এর দাবিতে এলাকার দুইজন নারী আত্মাহুতির হুমকি দিয়েছেন। এলাকার সামাজিক সংগঠন অপরাজেয় সামাজিক পরিষদের আয়োজনে শনিবার বিকালে উপজেলার ধোপাদী (দক্ষিণ পাড়া) গ্রামে ডুমুরতলা সড়কে পানির মধ্যে দাঁড়িয়ে অনুষ্ঠিত মানববন্ধনে তারা এ আত্মাহুতির হুমকি দেন।

আত্মহুতির ঘোষণা দেওয়া নারীরা হলেন, ওই গ্রামের মৃত নাসির মোল্যার স্ত্রী মমতাজ বেগম (৪৮) ও মনোরঞ্জন দাসের স্ত্রী কৌশুল্লা দাস (৬০)।

এলাকার শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপী পানির মধ্যে দাড়িয়ে এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অপরাজেয় সামাজিক পরিষদের সভাপতি শিক্ষক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, কমিটির কর্মকর্তা আব্দুস ছামাদ আজাদ,আবুল কালাম সরদার, রকিবুল হাসান রাসেল, ইকরাম হোসেন,হাসান আলী সরদার, আব্দুল খালেক সরদার, শফিকুল ইসলাম খান, অঞ্জন কুমার বাবলু, চন্দন দত্ত, সাকিবুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আড়াই মাস যাবৎ এলাকাবাসী পানিতে ডুবে মানবেতর জীবন যাপন করছেন। তাদের ফসলের ক্ষেত, মাছের ঘের ডুবে গেছে। এলাকায় কোন কাজ নেই, মানুষ বেকার বসে আছে। অনেকে অর্ধহারে অনাহারে জীবন কাটাচ্ছে। এর মধ্যে এনজিওরা ঋণের কিস্তি আদায়ে চাপ দিচ্ছে। এ অবস্থায় তিন মাস কিস্তি আদায় বন্ধ রাখা, কৃষি ও মৎস্য ঋণের সুদ মওকুফ ও জলাবদ্ধ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।