মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড , ১০ হাজার টাকা জরিমানা ও অবৈধ জাল ধ্বংস এবং জব্দকৃত ৭৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ অক্টোবর) শিবালয় উপজেলায় মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময়ে ১৪ জনকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের অপরাধে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ইলিশ ক্রয় বিক্রয়ের অপরাধে ০২ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । জব্দকৃত প্রায় ৭৫ কেজি মাছ স্থানীয় ০৩ টি এতিমখানায় ও স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করা হয়।
অভিযানে সহযোগিতা করেন আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে। সংশ্লিষ্ট সকলকে নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
অভিযান শেষ উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিন বলেন কিছু অসাধু ব্যবসায়ী মা ইলিশের প্রজনন মৌসুমে অতিরিক্ত লাভের আশায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করে স্বাভাবিক প্রজনন বাধাগ্রস্ত করে। “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” বাস্তবায়নে উপজেলা প্রশাসন আজ হতে আগামী ০৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান পরিচালনা করবে।