শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
টাঙ্গাইলে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে সদর উপজেলা ও শহর জামায়াতের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি  ড. আজম ওবায়দুল্লাহ।
টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজন সম্মেলনে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক আহসান হাবীব ইমরোজ, জেলা শাখার নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা শাখার সেক্রেটারি হুমায়ুন কবীর প্রমুখ।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ।এসময় জেলা ও উপজেলা জামায়াতের অন্যন্য নেত-কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সাথে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।