শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারুয়াখালী যুবদলের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের ৮ ও ৯ নং ওয়ার্ডের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বাদে জুমা হতে আবুসামা প্রাইমারির মাঠ প্রাঙ্গনে এই কর্মীসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ইউনিয়নের যুবদল ৯ নং ওয়ার্ডের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইকবাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিকদার, প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান লাভলু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিল মোহাম্মদ মেম্বার,সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আরিফ, সাবেক সভাপতি আমিনুল হক চেয়ারম্যান, বজলুল হক সওদাগর,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান, সাবেক ছাত্রনেতা শহীদ সিকদার,সদরের যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল হক টিপু,এডভোকেট ফয়েজ, জসিম উদ্দিন জসিম, রশিদ আহমদ, বেলাল উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল হক সিরাজ, সহ-সভাপতি তাজুল ইসলাম তাজমহল, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলম।
কর্মী সভায় বক্তব্য প্রদান করেন হুমায়ুন কবির বাপ্পি, সদর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, জসিম উদ্দিন বাদল, মোঃ শাহিন, রিয়াজ উদ্দিন, মহিলা নেত্রী মুর্শিদা আক্তার, সাজেদুল মোর্শেদ, মাস্টার তারেক, নুরুল আবছার। কর্মীসভা সঞ্চালনার যৌথভাবে দায়িত্ব পালন করেন, এনামুল হক সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড যুবদল ও নুরুল আবছার ৯ নং ওয়ার্ডে যুবদল।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান সিকদার বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে কেমন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং স্বাধীনতার অবদান বর্ণনা করেন সাথে সাথে কক্সবাজার সদরের সাবেক সফল এমপি লুৎফুর রহমান কাজলের হাতকে শক্তিশালী করার দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান বক্তার বক্তব্যে তিনি যুবদলের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ক এবং কাজল ভাইয়ের হাতকে শক্তিশালী করার দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
কর্মীসভায় ভারুয়াখালীর সর্বস্তরের নেতৃবৃন্দ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।