শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
ছাত্র-শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অভিযানের উদ্বোধন করা হয়। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এ অভিযান।
এ উপলক্ষ্যে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। এরপর পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইঁদুরের ক্ষতি নিধরশন ও ইঁদুর দমনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভূমিকের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. রফিকুল ইসলাম, কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, নাগরপুর উপজেলা বি এন পি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম,উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি অধ্যাপক আবদুস ছালাম,নাগরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব শংকর সূত্রধর, সাধারণ সম্পাদক প্রভাস চক্রবর্তী প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।