শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে “আজমল হক ফাউন্ডেশন”এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান “আজমল হক ফাউন্ডেশন” এর উদ্যোগে ১৩জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
জাতীয় পুরুস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ মোঃ আজমল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡রে উক্ত হুইল চেয়ার বিতরন করা হয়।
বিপন্ন মানবতার পাশে, এই শ্লোগানে আজমল হক ফাউন্ডেশন আয়োজনে স্মৃতিচারণ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার।
বীরগঞ্জ পৌরসভা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ মীর কাশেম লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাস্টমসের যুগ্ন কমিশনার মেঃ পায়েল পাশা, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ শামশুজ্জামান শাহিন, বীরগঞ্জ সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম বুলু, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মোঃ আসাদুজ্জামান বাবু, সদস্য সচিব আবুল কাসেম, বীরগঞ্জ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, আজমল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মেহেদী হাসান সজল, গ্রামীন চক্ষু হাসপাতালের পরিচালক এমদাদুল কবির চৌধুরী, পৌর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল আহমেদ প্রমুখ।
পরে অনুষ্ঠানে উপস্থিত ১৩জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী ও পুরুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় প্রয়াত আজমলের বন্ধু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গন্যমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।