শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহত করতে ছাএদলের অবস্থান কর্মসূচী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিগত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে ও গত ৫ আগস্ট’২৪ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্নক ও উস্কানিমূলক কর্মকান্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যের সাথে জড়িত থাকায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রজ্ঞাপন জারি করেছে।
তাই সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির এর নেতৃত্বে আজ ২৪ আগস্ট’২৪ রোজ বৃহস্পতিবার  সকালে উপজেলা শহরের বিভিন্ন মোড়ে এ অবস্থান কর্মসূচী পালন করেন।
উক্ত অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সিনি: সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, নাগরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রূপক খান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।