শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য উপদেষ্টার নিকট “বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ”এর ১৭ দফা দাবী পেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল(এক্স) ডা.মুন্সী মোজাম্মেল হক এর নেতৃত্বে  বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ  এর একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নূর জাহান বেগম এর সাথে সাক্ষাৎ করে হোমিও পেশার বৈষম্য দূরীকরণ ও সার্বিক উন্নয়নের  ১৭ দফা দাবীর স্বপক্ষে যাবতীয় ডকুমেন্টস সহ যৌক্তিকতা উপস্থাপন করেন।
বিস্তারিত আলোচনান্তে হোমিও মেডিকেল কলেজ সমূহের মান উন্নয়ন, ২০১২ সালে ডিএইচএমএস ডাক্তারদের জন্য এম সি কর্তৃক সৃষ্ট ৯০টি   সহকারী মেডিকেল অফিসার ১০ গ্রেড ভুক্ত পদে  নিয়োগ,ডি এইচ এম এস ডাক্তারদের ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নীতিমালার আলোকে পূর্বের ন্যায় বি এইচ এম এস কোর্স এর চতুর্থ বর্ষে ভর্তির বিষয়টি পূন:রায় চালু করার আশ্বাস দেন।
অন্যান্য দাবী সমূহ পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একান্ত সচিব মহোদয়কে দিক নির্দেশনা প্রদান করেন।
বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর পক্ষে  ডা.মোহাম্মদ লোকমান সমন্বয়ক (সার্বিক) ডা.মোহাম্মদ  হেলাল উদ্দিন সেখ কেন্দ্রীয় সমন্বয়ক (সাংগঠনিক) ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান কেন্দ্রীয় সমন্বয়ক (অর্থও ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত),ডা.মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সমন্বয়ক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত) প্রমূখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।