শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করছে উপজেলা যুবদল। বুধবার (২৩ অক্টোবর ) সকালে নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মো. রবিউল আউয়াল লাভলুর দিকনির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা যুবদলের (ভার:) আহবায়ক মো. নাজমুল হক সাধীন, যুগ্ম আহবায়ক মো. আরিফুল ইসলাম নবা, মো. আলতাব হোসেন, মো. এলিম মাহমুদ আলিম, মো. ইকবাল কবির, মো. আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান রানা, তাঁতি দলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন দেলু, জিয়া মঞ্চের সদস্য সচিব জাকারিয়া হোসেন জাকিরসহ যুবদল, মৎস্যজীবি দল ও তাঁতি দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, মিথ‍্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এড.আব্দুস সালাম পিন্টুর কারাগারে বন্দি রাখা হয়েছে। অবিলম্বে এই নেতার মুক্তি না হওয়া পর্যন্ত রাজ পথে থাকবে তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।