শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

যশোরের অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডি আর আনিস, আশরাফুল আলম, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, গাজী আবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাস।উক্ত মতবিনিময় সভায় ওসি বলেন, অভয়নগর উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে কাজ করতে চাই। সাথে সাথে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরিসহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।