শনিবার , ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শিক্ষা বোর্ডে নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সেই লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে ‘বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশ চাই’ শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর সকল কর্মকর্তা-কর্মচারী সাক্ষরিত একটি স্মারকলিপি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম এর নিকট হস্তান্তর করেছেন তারা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, মাধ্যমিক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মঞ্জুর রহমান খান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. গোলাম ছারোয়ার, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ূন কবীর লালু, সহ-সভাপতি আজাদ আলী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. শফি উদ্দিন।
স্মারকলিপি থেকে জানা গেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তাদের চাহিদা মোতাবেক ফলাফল না হওয়ায় বিক্ষিপ্তভাবে কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষা বোর্ডে ঘেরাও কর্মসূচি পালন করেছে। গালমন্দ করা, শারীরিক লাঞ্চিত করা, আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। যার প্রেক্ষিতে গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে কর্মকর্তা-কর্মচারীগণ কিছু সংখ্যাক শিক্ষার্থী দ্বারা আক্রমণের শিকার হয়। অনুরূপভাবে রাজশাহী শিক্ষা বোর্ডেও গত ২০ অক্টোবর কিছু সংখ্যাক শিক্ষার্থী এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। কতিপয় ছাত্র-ছাত্রী ও ভাড়া করা ব্যাক্তিবর্গ শিক্ষা বোর্ডে প্রবেশ করে আইন বহির্ভূত ব্যক্তিগত দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেইটে ও কর্মকর্তা-কর্মচারীদের রুমে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখে। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম’র  সুযোগ্য নেতৃত্বে তাদের বুঝিয়ে বোর্ডের বাইরে পাঠানো হয়। এ ধরণের বিধি বর্হিভূতভাবে বোর্ডে এসে বিশৃঙ্খলা তৈরীসহ সুশৃঙ্খল কর্মপরিবেশ বিনষ্ট করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপিতে অনুরোধ জানিয়েছেন তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।